,

গৃহকর্মী রফতানির শর্ত বেঁধে দিল ইন্দোনেশিয়া

indonesia_maidআন্তর্জাতিক ডেস্ক : গৃহকর্মীর চাকরি নিয়ে শুধু তখনই কোনো নারী বিদেশে যেতে পারবেন যদি তিনি আলাদা বাড়িতে থাকেন এবং তার কাজের সুনির্দিষ্ট সময় এবং সাপ্তাহিক ছুটির নিশ্চয়তা পান। আগামী বছর ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত কার্যকর করবে।

পূর্ব এশিয়া এবং উপসাগরীয় দেশগুলোতে যে লক্ষ লক্ষ গৃহপরিচারিকা কাজ করতে যান, তাদের বিরাট অংশ ইন্দোনেশিয়া দরিদ্র পরিবারগুলো থেকে আসা।

এরা প্রায়শই তাদের গৃহকর্তা বা গৃহকর্ত্রীদের হাতে নির্যাতিত হন, নানাভাবে তাদের অধিকার লংঘিত হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এখন ইন্দোনেশীয় সরকার সার্বক্ষণিক গৃহকর্মী হিসেবে নারীদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না। কিন্তু যদি এটি বাস্তবায়ন করা হয়, তাহলে লাখ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়বে।

যারা এই গৃহপরিচারিকার কাজ নিয়ে বাইরে যান, যাদের জন্য তারা কাজ করেন এবং নিজ দেশে তাদের যে পরিবারের কাছে তারা উপার্জিত অর্থ পাঠান, তাদের সবাই এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্থ হবেন।

যেসব দেশে ইন্দোনেশিয়া থেকে গৃহকর্মী যায়, তারা এই সিদ্ধান্তের আরও বিস্তারিত জানতে চাইছে ইন্দোনেশীয় সরকারের কাছে।

যদি সামনের বছর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে এসব দেশকে গৃহকর্মীর সন্ধানে অন্যত্র যেতে হবে। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে