,

ভারতীয় বিজ্ঞাপনে মুস্তাফিজ [ভিডিও]

mustafijস্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ যে হয়দারাবাদের সাফল্যের চাবিকাঠি আগেই তা প্রমানিত হয়েছে। কিন্তু তিনি যে দলের আনন্দ বিনোদনেরও মধ্যমনি তা বোঝা গেলো এবার।

কাটার, স্লোয়ার, ইয়র্কার দিয়ে ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন মুস্তাফিজ। এবারে নিজেকে উপস্থাপন করলেন নতুনভাবে। ভারতের একটি বিজ্ঞাপনে দেখা গেলো এই কাটার মাস্টারকে। ডেস্ক টু ডেস্ক কুরিয়ার অ্যান্ড কার্গো (ডিটিডিসি) নামক একটি অনলাইন ডেলিভারির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মুস্তাফিজ, যুবরাজ, ওয়ার্নাররা।

৫৯ সেকেন্ডের এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে- টেলিভিশন সেটের সামনে বসে কাঁদছেন মুস্তাফিজ, ওয়ার্নার, মরগান এবং উইলিয়ামসন। যুবরাজ এসে তাদের জানান, ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে। ব্যাটের কিট খুলতে গিয়ে ওয়ার্নার দেখেন তার ব্যাটটিই গায়েব! মরগ্যান তার ব্যাট ধার দিতে চাইলেও ওয়ার্নার বলেন এই ব্যাটটি তার জন্য বেশ লাকি।

যুবরাজ তখন ডিটিডিসিতে ফোন দিয়ে ওয়ার্নারের জন্য তার লাকি ব্যাট নিয়ে আসতে বলেন। মাঠে নামার আগেই চলে এলো ব্যাট। ব্যাট পেয়ে বেজায় খুশি হায়দরাবাদ অধিনায়ক।

কিন্তু এমন সময় বাঁধে নতুন এক বিপত্তি। কেন উইলিয়ামসন অবাক হয়ে বলেন কোচই তো নেই। ইয়ন মরগান ফোন করে জানতে পারেন ফ্লাইট মিস করেছেন কোচ। ওয়ার্নার তখন ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌঁছে দেয়ার জন্য! বিজ্ঞাপনটি হায়দরাবাদের অফিশিয়াল ফেসবুক পেজেও দেয়া হয়েছে।

এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

https://youtu.be/i9vXSX4htCk

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে