,

এনার্জি ড্রিংকস ও সিরাপে মিশানো হচ্ছে ক্ষতিকর ভায়াগ্রা (ভিডিও)

Anarjiযৌন উত্তেজনা অনুভবের জন্য বাজারের বেশ কিছু কোমল পানিয় ও সিরাপে ব্যাপকভাবে মিশানো হচ্ছে ভায়াগ্রা যা যৌন সমস্যা হিসাবে ব্যাপক পার্শ্বপ্রতিক্রিয়া সম্পন্ন। কোমল পানিয় ও এনার্জি ড্রিংকসে ভায়াগ্রা মিশানোর এই তথ্য উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের দুটি পৃথক ল্যাব পরীক্ষার মাধ্যমে। বিষেজ্ঞরা বলছেন, এসব পানিয় বা সিরাপ খেয়ে তাৎক্ষণিক মৃত্যুসহ দীর্ঘমেয়াদে জটিলরোগ হতে পারে।
রাজধানীর কারওয়ান বাজারে ইউনানী ও আয়ূর্বেদিক ওষুধের ভাসমান দোকানগুলোতে বিকালের পর থেকে জমজমাট হয়ে উঠে। এই দোকানের সামনে যাদের পাওয়া যায় তাদের সবাই নিয়মিত ক্রেতা। তাদের দাবি এখানকার শক্তিবর্ধন পানিয় কিংবা সিরাপে তাদের কাজ হচ্ছে। এই পানিয় ও ওষুধগুলো আসলে কোনো কাজ করে কিনা তার গবেষণা করার জন্য মাঠে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগ। পরীক্ষার জন্য বাজার থেকে সংগ্রহ করা হয় বেশ কিছু নমুনা। পরীক্ষা শেষে গবেষকরা বুঝতে পারেন ইউনানী ও আয়ূর্বেদিক নামে এসব সিরাপে ভয়ঙ্করমাত্রায় মিশানো হচ্ছে ভায়াগ্রা, যে ভায়াগ্রা কৃত্রিমভাবে যৌনশক্তি বাড়াতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওষুধ হিসাবে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক বলেন, আমরা যে কয়েকটি নমুনা সংগ্রহ করেছি তার অধিকাংশের মধ্যে ভায়াগ্রা পেয়েছি ২২০ মিলি গ্রাম করে। এটা ব্যবহার করলে মানুষ মারা যাবে। আমরা জানি না ভায়াগ্রার প্রভাবে কত নাজানি মানুষের মৃত্যু হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখানে কোনো রিপোর্ট হয় না।
এই ভায়াগ্রা যখন বাজারে আসে তখন ওষুধটি খেয়ে কয়েক জনের মৃতুর ঘটনাও ঘটেছে। ডাক্তাররা তাই স্পর্শকাতর এই ওষুধটি কোনো রোগীকে দেয়ার বেলায় বার বার চিন্তা করেন অথচ এই ভায়াগ্রা এখন হরহামেশাই মেশানো হচ্ছে শক্তি বর্ধক পানিয় বা সিরাপে। সেই সাথে তথা কর্থিত এনার্জি ড্রিংকসে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহা বলেন, ৬২টি ব্রান্ডের এনার্জি ড্রিংকসের নমুনা পরীক্ষা করে ২৩টিতে খুঁজে পাওয়া যায় ক্ষতিকর ভায়াগ্রার উপাদান। যে ব্যক্তিরা হার্ট, ডায়বেটিস, কিডনীর রোগে আক্রান্ত তাদের জন্য জীবনের ঝুঁকি তারা এই পানিয় পানে মারাও যেতে পারেন।
ক্ষতিকর ভায়াগ্রা এতসহজে কিভাবে ব্যবসায়ীদের হাতে যাচ্ছে তা ক্ষতিয়ে দেখার আহ্বান জানান সংশ্লিষ্টরা।-এনটিভি

https://www.youtube.com/watch?v=3-qIu3WD6-s

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে