,

স্বামীর যাবজ্জীবন স্ত্রীকে পতিতালয়ে বিক্রির দায়ে 

 

 

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির দায়ে মেছের আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়া মোহাম্মদ আলী আকবার আজিজীর আদালত এই রায় ঘোষণা করেন।মেছের আলী পলাতাক থাকায় গ্রেফতারের পর থেকে তার এ রায় কার্যকর হবে বলে জানিয়েছে আদালত।

 

5001

মেছের আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।জানা গেছে, জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের বেলাল হোসেনের কন্যা আয়েশা খাতুনের বিয়ে হয় পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মেছের আলীর সাথে। বিয়ের এক বছর না পেরুতে ১৯৯৯ সালের ২৩ জুন স্বামী মেছের আলী স্ত্রী আয়েশাকে ফুলবাড়ি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের শিলিগুড়িতে অবস্থিত একটি পতিতালয়ে বিক্রি করে দেন। সেখানে সাড়ে ৩ বছর থাকার পর আয়েশা কৌশলে বাংলাদেশে তার বাবার বাড়িতে চলে আসেন। এরপর ২০০৫ সালের ৬ এপ্রিল এ ঘটনায় নিজে বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। এরপর দীর্ঘদিন বিচারকাজ চলার পর আজ বুধবার আদালত মেছের আলীরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা