,

শ্রীলংকায় ভূমিধসে ৪০০ লোকের মৃত্যুর আশঙ্কা

SriLanka1463558891আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় ভূমিধসে প্রায় ২০০ পরিবার মাটিচাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে তিন থেকে চারশ লোক মারা যেতে পারে শঙ্কা প্রকাশ করেছে রেডক্রস। মঙ্গলবার রাতে দেশটির তিনটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে।

শ্রীংলংকার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গত তিনদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। উদ্ধারকর্মীরা ভূমিধসে আটকেপড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জয়নাথ জয়াউইরা বলেছেন, এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি গ্রাম থেকে ১৫০জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শ্রীলংকার রেডক্রস জানিয়েছে, রাজধানী কলম্বো থেকে ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত কেগাল্লে জেলার শ্রীপুরা, পাল্লিবাগে ও ইলাজিপিতায়া গ্রামের ২০০ পরিবার এখনো নিখোঁজ রয়েছে।

সংস্থাটির মহাপরিচালক নেভিল্লি নানাইয়াক্কারা বলেছেন, ভূমিধসে ৩০০ থেকে ৪০০ লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা