,

মানবতাবিরোধী অপরাধ : সাবেক আ’লীগ নেতাসহ ২জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ict_13374_1463555025নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা হবিগঞ্জের মো. লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলীর (৬২) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

বর্তমানে লিয়াকত আমেরিকায় এবং রজব আলী দেশেই পলাতক রয়েছেন।

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে লিয়াকত-রজবকে গ্রেফতারের আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। এর অপর সদস্যরা হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারর্দী।

আদালতে প্রসিকিউটর শাহিদুর রহমান, রেজিয়া সুলতানা চমন উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী। তার সহযোগী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগে বলা হয়েছে, তারা দু’জন মুক্তিযুদ্ধকালে হবিগঞ্জের লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে ত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা