,

রাস্তায় ধান ফেলে কৃষকের ন্যায্য মূল্যের দাবির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : উৎপাদন খরচের চেয়ে ধানের মুল্য কম হওয়ায় এবং সরকারি ক্রয়মুল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবিতে ঠাকুরগাঁয়ের কৃষকরা রাস্তায় ধান ফেলে বিক্ষোভ করেছেন। সদর উপজেলার খোঁচাবাড়ি ধানহাটিতে ঢাকা-ঠাকুরগাঁ মহাসড়কে গতকাল কৃষকরা উৎপাদিত ধান ফেলে এ প্রতিবাদ- বিক্ষোভ জানান।

pic bbc_128122

বিক্ষোভে অংশ নেয়া কৃষক আমানুল্লাহ আমান বলেন, সরকার প্রতি কেজি ধানের দর দিছে ২৩ টাকা। কিন্তু আমরা বাজারে ধান বিক্রি করছি প্রতি কেজি ৮ থেকে ৯ টাকা। সরকার মিলারদেরকে কতদিন সময় দিয়েছে সেটাও আমরা জানি না। সরকারি দামের সঙ্গে বাজারে কেন এত পার্থক্য, কেন সিন্ডিকেট হয় সেটা সরকার বলতে পারবে আমরা বলতে পারব না।

 

ধান সরকারি খাদ্য গুদামে সরাসরি বিক্রি করা যায় কিনা এ প্রসঙ্গে আমানুল্লাহ আমান বলেন, আমরা সরাসরি খাদ্যগুদামে কৃষকরা ধান দিতে চাইলে তারা ধান ক্রয় করে না। তারা সিন্ডিকেটের মাধ্যমে পার্টির কাছ থেকে ধান ক্রয় করে। প্রতি বিঘা ধানে খরচ হয় ১৫ থেকে ১৬ হাজার টাকা। কিন্তু ধান বিক্রি করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আমাদের পরিবার নিয়ে যাব কোথায়?

 

সরকারি গুদামে সরাসরি ধান বিক্রি করতে না পারার বিষয়ে জেলা প্রশাসনের কমকর্তা বা খাদ্য কর্মকর্তাদের অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে আমানুল্লাহ আমান বলেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা এই বিষয়ে কথা বলতে রাজি না। পেটের ক্ষুধা, বস্ত্র নাই, কামলা খরচ মিটানোর জন্য সবাই কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। না বিক্রি করলে আমরা খাব কি?

 

আমানুল্লাহ আমান আরও বলেন, আমরা এ বছর ধানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা ঠাকুরগাঁয়ের যেখানে আছি সেখানে ধান ছাড়া অন্য কোন ফসল তেমন হয় না। আলু, ভুট্টা যেটা হয় সেটা ধরা যাবে না। আমাদের প্রধান শস্য ধান। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমরা যেন কৃষি পণ্যের ন্যায্য দাম পাই। নাহলে আমাদের বাঁচার উপায় নাই।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা