,

মোবাইল চুরির অভিযোগে সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবদুল মালেক (২৬) নামে এক যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র এসব তথ্য জানিয়েছে।নিহত মালেকের বাড়ি কুমিল্লায়। তবে তিনি শীতলপুর গ্রামের বগুলা বাজার এলাকায় থাকতেন।মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

beatingkilling_sm20150713210755

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন যুবক গতকাল রাতে মালেককে বগুলা বাজার থেকে ধরে পার্শ্ববর্তী চৌধুরীঘাটা এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁকে বেদম মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, আজ বুধবার সকালে মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। মোবাইল চুরির অভিযোগে তাঁকে মারধর করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে