,

অন্যের মন কথা দিয়ে জয় করতে চান? জেনে এই ৬টি কৌশল

 

লাইফস্টাইল ডেস্ক :মানুষের মন জয় করা বেশ কঠিন একটি কাজ। আপনি যত ভাল মানুষই হোন না কেন সবাই যে আপনার উপর খুশি থাকবে এমনটা ভাবা উচিত নয়। কাউকে খুশি করার জন্য কত কিছুই না করতে হয়। আবার কিছু মানুষ আছেন যারা খুব সহজে শুধু কথা দিয়ে অপর মানুষের মন জয় করে ফেলেন। কথা দিয়ে কারোর মন জয় করা কঠিন হলেও অসাধ্য কিছু নয়। কিছু কৌশল মনে রাখলে আপনিও কথা দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।

কথা-দিয়ে-Talk

ভাল শ্রোতা হোন
আপনি যার মন জয় করতে চাচ্ছেন তার কথা মনোযোগ দিয়ে শুনুন। সম্পূর্ণ কথা শেষ হবার পর আপনার মন্তব্য করুন। কথার মাঝে কথা বলা কেউ পছন্দ করে না।

 

হাসি
একজন মানুষ কতটুকু বিশ্বাসযোগ্য তা ৩৪ মিলি সেকেন্ডের মধ্যে আরেকজন মানুষ ঠিক করতে পারে, শুধু তার মুখের দিকে তাকিয়ে- Princeton University গবেষণায় এমনটি দেখেছেন। মুখের অভিব্যক্তি অনেক কিছু প্রকাশ করে থাকে। Peter Mende-Siedlecki, Ph.D., a postdoctoral researcher in the psychology department at NYU বলেন “ মানুষ হাস্যোজ্জ্বল মানুষকে বিশ্বাসযোগ্য মনে করে থাকে”। মুখে এক চিলতে হাসি নিয়ে কথা বলুন এটি মানুষের কাছাকাছি যেতে সাহায্য করবে।

 

আত্নবিশ্বাসের সাথে কথা বলুন
নিজের কথাটি আত্নবিশ্বাসের সাথে অন্যের সামনে উপস্থাপন করুন। প্রয়োজনীয় তর্ক, কিছুটা কৌতুক আর সুন্দর উপস্থাপন অন্যের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। প্রশ্ন কম করা, নিজের কথাকে ব্যাখ্যা করা শ্রোতার মনকে খুব সহজে জয় করবে।

 
আই কন্টাক্ট
চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলুন। এতে শ্রোতার মনোযোগ বৃদ্ধি পায়। মিটিং কথা বলার সময় চেষ্টা করুন সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার।

 

যুক্তি দিয়ে কথা বলুন
মন থেকে কথা বলুন, কিন্তু যুক্তি দিয়ে সেটা ভাবুন। কথা বলার সময় ভাবুন আপনি তার স্থানে থাকলে কি উত্তর দিতেন অথবা কী বলতেন। যুক্তিযোগ্য কথা সব মানুষের কাছে গ্রহণযোগ্য হয়।

 

অতিরিক্ত কথা না বলা
অনেক সময় আমরা প্রয়োজনের বাইরে কথা বলে থাকি। অতিরিক্ত কথা অন্যের বিরক্তি ছাড়া অন্যকিছু সৃষ্টি করে না। আবার কম কথা আপনার মনের ভাব সঠিকভাবে প্রকাশ নাও করতে পারে। অল্প কিন্তু শক্তিশালী নির্দিষ্ট শব্দ ব্যবহার করুন নিজের মনের ভাব প্রকাশ করতে। লিখেছেন- নিগার আলম

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা