,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি, অতঃপর রাতভর ধর্ষণ

i03_113438ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে ২২ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে রাতভর পালাকরে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটি বিয়ের দাবি প্রেমিক বকুল হোসেনের বাড়িতে যাওয়ার পর তাকে ঘরের মধ্যে আটকে রেখে রাতভর নির্যাতন চালানো হয়।

মেয়েটি বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়াপুর ।খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুলসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। ঝিনাইদহ সদর থানায় ধর্ষিতা কলেজ ছাত্রী জানান, তাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে পোড়াহাটী গ্রামের ইমান আলীর ছেলে বকুল হোসেন প্রায় দুই বছর ধরে সম্পর্ক গড়ে তোলে। বকুল হোসেন তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দিলে সোমবার রাতে মেয়েটি বকুলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়। মেয়েটি পোড়াহাটি গ্রামে আসার পর বকুল ও তার পরিবারের লোকজন তাকে দঁড়ি দিয়ে ঘরের খুটির সাথে বেঁধে সারারাত নির্যাতন চালায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা