,

এরদোগানের বিস্ময়কর বক্তব্য!

4bk565bef67be27k6j_800C450আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর জোট থেকে যদি সহাযোগিতা না আসে তাহলে তিনি একাই এ সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন। খবর-রেতে।

এরদোগান তার ভাষায় বলেন, সীমান্তবর্তী কিলিস শহরে দায়েশের হামলার বিষয়টি মার্কিন নেতৃত্বাধীন জোট সঠিকভাবে বিবেচনায় না নিলে তুরস্ক এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, “কিলিস শহরে দায়েশের রকেট হামলা বন্ধ না হলে আমরা একাই এ সমস্যার সমাধান করব এবং তাদের বিরুদ্ধে বিজয়ী হব।

তুরস্কের ইস্তাম্বুল শহরে মন্ত্রী পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলনে এরদোগান এসব কথা বলেছেন। তবে এরদোগানের এ বক্তব্য কথা কতটা বাস্তব তা নিয়ে সন্দেহ আছে। কারণ দায়েশসহ সিরিয়ায় তৎপর উগ্র সব সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিয়ে আসছে তুরস্ক। এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা না ছাড়লে তাকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে বলেও তিনি মাঝেমধ্যে হুমকি দিয়েছেন। এছাড়া, চলতি সপ্তাহেই খবর বের হয়েছে যে, আহত দায়েশ সন্ত্রাসীরা তুরস্কের হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে। সিরিয়ার সরকারও বলে আসছে, তুরস্ক এ গোষ্ঠীকে মদদ দেয়া বন্ধ করলে অল্প সময়ের মধ্যে তাদেরকে পরাজিত করা সম্ভব।

গত কিছুদিন থেকে তুরস্কের কিলিস শহরে দায়েশে সন্ত্রাসীদের রকেট হামলা বেড়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এ জন্য ওই শহরের নাগরিকরা বিক্ষোভ-মিছিল করে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছে। এরপর অনেকটা জনমত পক্ষে রাখার মতো করে বক্তব্য দিয়েছেন এরদোগান। কিলিস হচ্ছে সিরিয়া সীমান্তের ঠিক ওপারে তুরস্কের একটি শহর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে