,

হিজাব ছাড়া ছবি তোলায় গ্রেপ্তার!

photo-1463497391আন্তর্জাতিক ডেস্ক : হিজাব ছাড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় আট ইরানি তরুণীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে আজ মঙ্গলবার এ খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

আরব বিশ্বের প্রভাবশালী এই সংবাদমাধ্যম জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হিজাব ছাড়া ছবি শেয়ার দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সূত্রে জানা গেছে, দুই বছর ধরে ইরান সরকার গোপনে ‘স্পাইডার টু’ নামে একটি অভিযান চালিয়ে আসছে এবং ওই অভিযানের মাধ্যমে ১৭০ জনকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। আর চিহ্নিতরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে নানাভাবে জড়িত। আর এই ব্যক্তিদের মধ্যে দেশের খ্যাতনামা মডেল, অভিনয়শিল্পী ও ফটোগ্রাফারও রয়েছেন বলে জানিয়েছে পুলিশের ওই সূত্র।

উল্লেখ্য, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিরুদ্ধে জনগণকে নিরুৎসাহিত করে আসছে ইরানের সরকার। এর আগেও ‘অশ্লীলতার’ বিরুদ্ধে দেশটিতে অভিযান পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা