,

‘পাষাণ’ পরীমনি!

Pori-Moni-49বিনোদন প্রতিবেদক : মিষ্টি-হাসিখুশি ও কোমলমতি একটি মেয়ে। ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ততম নায়িকা পরীমনি। ব্যস্ততার পাশাপাশি নানা কারণেই তিনি সবসময় আলোচনায় থাকেন।
তবে তিনি এখন আর কোমল থাকছেন না। কারণ ইতিমধ্যেই তরুণ নির্মাতা সৈকত নাসিরের ‘পাষাণ’নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সিনেমাটিতে নায়ক হিসেবে কে থাকছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
‘দেশা-দ্য লিডার’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন তরুণ নির্মাতা সৈকত নাসির। কিছুদিন আগেও যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ নিয়ে হাজির হন দুই বাংলার দর্শকদের সামনে। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পাষাণ সিনেমাটি।

ছবিটি প্রযোজনা করছেন ভিজুয়ালাইজার নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। নায়িকা হিসেবে এ ছবিতে পরীমনিকে চূড়ান্ত করলেও, নায়কের নামটি এখনই প্রকাশ করতে চাচ্ছেন না পরিচালক।
সৈকত নাসির বলেন, ‘নায়িকা হিসেবে পরীকে চুক্তিবদ্ধ করেছি। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু করবো। আর নায়কের বিষয়টি চমক হিসেবে থাকছে। আশা করছি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাতে পারব।’

তিনি আরো বলেন, ‘লাভ এবং অ্যাকশন দুটি বিষয়ই সমানভাবে রয়েছে এই গল্পটিতে। গল্পটিও আমার নিজে লেখা একটি গল্প। গল্পটিও বেশ সুন্দর। আশা করছি সবাই পছন্দ করবে।
এদিকে ‘রক্ত’ নামক যৌথ প্রযোজনার একটি ছবিতে কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন পরীমণি। ছবিটিতে তাকে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে।

উল্লেখ্য, ‘দেশা-দ্য লিডার’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন তরুণ নির্মাতা সৈকত নাসির। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই ছবিটির চিত্রনাট্য পুরস্কার পায়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা