,

রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে

aslam_remandনিউজ ডেস্ক : রিমান্ডে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

একই সঙ্গে আসলাম চৌধুরীর সঙ্গে আরও যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি চেয়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত আছেন বলে তথ্য-প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত মার্চ ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান ও দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর দু’দফা বৈঠক হয়।

গত ১০ মার্চ সাফাদির ফেসবুক পেইজে ওই ছবি আপলোড করা হয়। ওইদিনই ইসরাইলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ ছবিসহ খবরটি প্রকাশিত হয়।

পরে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয় মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশ কিছু ছবি ও খবর।

এরপরই দেশের ভেতর-বাইরে শুরু হয় তোলপাড়। আসলাম চৌধুরীর ওপর জারি হয় দেশত্যাগের নিষেধাজ্ঞা। তখন থেকেই মূলত আসলাম চৌধুরী গোয়েন্দা নজরদারিতে ছিলেন।

গত রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ তাকে কুড়িল বিশ্বরোড থেকে গ্রেফতার করে। পরে আসলাম চৌধুরীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি মিন্টো রোডে গোয়েন্দা হেফাজতে রয়েছেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা