,

বিয়ের অনুষ্ঠানে হাজির প্রথম স্ত্রী, অতঃপর…

Cadpurমতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে এক স্কুলছাত্রীকে বিয়ে করতে গিয়েছিলেন নাজমুল আলম (৩০)। প্রথম স্ত্রী ওই বিয়ের অনুষ্ঠানে হাজির হলে বিষয়টি জানাজানি হয়। গণধোলাই দেওয়া হয় নাজমুলকে। পরে জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নাজমুল সাত বছর আগে মাহমুদা আক্তারকে বিয়ে করেন। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। সোমবার সন্ধ্যায় মাহমুদার অনুমতি ছাড়াই নাজমুল তাঁর কয়েকজন ঘনিষ্ঠ লোক নিয়ে গোপনে এক স্কুলছাত্রীকে (১৩) বিয়ে করতে যান। ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে নাজমুলের স্ত্রী মাহমুদা ওই ছাত্রীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান তাঁর স্বামী বর সেজে আছেন। সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। উপস্থিত লোকজন মাহমুদার কাছে ঘটনা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন। নাজমুলকে গণধোলাই দিয়ে ওই বাড়ির একটি ঘরে আটকে রাখা হয়। পালিয়ে যান নাজমুলের সঙ্গীরা। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেখানে এক সালিস হয়। সালিসে নাজমুলের কাছ থেকে ৩০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। পরে মুচলেকা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে নাজমুল আলম বলেন, তাঁর ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না। ওই স্কুলছাত্রীর বাবা বলেন, নাজমুল আগের বিয়ের কথা গোপন করে তাঁর মেয়েকে বিয়ে করতে চেয়েছেন। এটি একটি প্রতারণা। ভবিষ্যতে বুঝে-শুনে মেয়েকে বিয়ে দেবেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদ উল্যাহ প্রধান বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। অল্প বয়সে মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য ওই ছাত্রীর মা-বাবাকে অনুরোধ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ কিছু তাঁকে জানায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা