,

বড় ভূমিকম্পে রাজধানীতেই মারা যাবে সোয়া লাখ মানুষ

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হলে শুধু রাজধানী ঢাকাতেই এক লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে। বাংলাদেশে মধুপুর ফল্টে ১৮৯৭ সালে সর্বশেষ ৭.২ মাত্রার ভূমিকম্প হয়। তখন ঢাকায় পাকা বাড়ি ছিল মাত্র ১০০টি। এত অল্প বাড়ি সত্ত্বেও তখন কয়েকশ’ মানুষ মারা যায়। আর এখন রাজধানীতে কয়েক লাখ ভবন ও দেড় কোটির বেশি মানুষ। মধুপুর ফল্টের মতো উচ্চ ক্ষমতার ওই রকম ভূমিকম্প হলে ব্যাপক প্রাণহানির সাথে সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে।

142_63578

মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে করণীয় ও প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা উপরিউক্ত আশঙ্কার কথা বলেন। এতে আমন্ত্রিত ছিলেন ঢাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। স্বাগত বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিসের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ) লে. কর্ণেল মোহম্মদ মোশাররফ হুসেন। উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগজনিত ক্ষতি মোকাবিলায় ফায়ার সার্ভিস কাজ করছে। এ প্রসঙ্গে চীন থেকে ১০০টি টোয়িং ভেহিক্যাল, ৫০টি অ্যাম্বুলেন্স, ১৫০টি ফায়ার ফাইটিং মোটর সাইকেলসহ অন্যান্য যন্ত্রপাতি সংগ্রহের কথা জানানো হয়। এছাড়া ভূমিকম্পের মতো দুর্যোগ হলে সিডিএমপি’র সহায়তায় ৬২ হাজার শহুরে স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যমাত্রায় ইতোমধ্যে ৩২ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের সহযোগী হিসেবে কাজ করছে।মতবিনিময় সভায় জানানো হয়, দুর্যোগের ঝুঁকিহ্রাসে ২০০ কোটি টাকার উদ্ধার যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা