,

বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক : বজ্রপাতে হতাহতের ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়টি জাতিসংঘের পরবর্তী জলবায়ুবিষয়ক সম্মেলনে উত্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সরকারি এ সিদ্ধান্তের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।

FplFz66df7hF

মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশে বজ্রপাতে হতাহতের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। আগে বছরে দু-একজনের মৃত্যুর ঘটনা ঘটত। কিন্তু গত কয়েক দিনের ব্যবধানে বজ্রপাতে মারা গেছেন ৮১ জন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিষয়টি উৎকণ্ঠার। এ বিষয়ে সরকারকে নতুনভাবে ভাবতে হচ্ছে। আমরা বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করেছি।’

 

সম্প্রতি বজ্রপাতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, ‘এরই মধ্যে মন্ত্রণালয় বজ্রপাতে হতাহতের ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে, যাতে দুর্যোগকালে নাগরিকদের সহায়তা করা যায়।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা