,

ছাত্রলীগের আগুন রাজশাহী কলেজের হোস্টেলে

 

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের এক কর্মীকে মারপিটের জের ধরে সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী কলেজের দুটি ছাত্র হোস্টেলে ছাত্রদল নেতাদের নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল হোস্টেলে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ববিরোধের জের ধরে রাজশাহী কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মঙ্গলবার দুপুর ২টার দিকে ছাত্রলীগকর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে ছাত্র হোস্টেলে তুলে নিয়ে যান।

14480_rajshahi

 

সেখানে কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ তাঁকে মারপিট করে সেখানে ফেলে রেখে চলে যান। ছাত্রদল নেতারা চলে যাওয়ার পর শিক্ষার্থীরা আহত ছাত্রলীগকর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা হোস্টেল দুটিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের খুঁজতে থাকেন। সেখানে তাদের না পেয়ে হোস্টেল দুটির ছাত্রদল নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেন তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা