,

পর্যটনে ক্ষতিগ্রস্ত দ্বীপ বন্ধ করছে থাইল্যান্ড

 

নিজস্ব প্রতিবেদক : দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য কো তাচাই নামক দ্বীপটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত পর্যটকের চাপে দ্বীপের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।থাইল্যান্ডের ফাং নাগা প্রদেশের অন্তর্ভুক্ত কো তাচাই দ্বীপটি সিমিলান ন্যাশনাল পার্কের অংশ। দ্বীপটি পর্যটক ও ডুবুরীদের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু অতিরিক্ত মানুষের যাতায়াতের ফলে দ্বীপের সামগ্রিক পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।

thailand3

 

বর্ষাকালে মূলত মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এমনিতেই থাইল্যান্ডের সমস্ত সামুদ্রিক জাতীয় উদ্যান বন্ধ থাকে। বছরের অন্যান্য সময়ে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সেগুলো। কিন্তু তাচাই দ্বীপটি আর উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছে দ্যা ব্যাংকক পোস্ট।থাইল্যান্ডের স্থানীয় সংবাদপত্রগুলো পরিবেশ বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে, ঐ দ্বীপের সমুদ্র সৈকতে ৭০ জন মানুষ স্বাভাবিকভাবে আঁটে। কিন্তু মাঝেমাঝে পর্যটকের ভিড় এক হাজার ছাড়িয়ে যায়। সেই সাথে থাকে প্রচুর নৌকা, খাবার, এবং অন্যান্য জিনিস। ফলে দ্বীপটি দ্রুত নোংরা হয়ে পড়ছে।

 

বর্তমানে বিশ্বের অন্যতম পর্যটন স্থান হচ্ছে থাইল্যান্ড। প্রতি বছর সারা পৃথিবী থেকে লাখো মানুষ ঘুরতে যায় সেখাকার চমৎকার সমুদ্র সৈকত এবং দ্বীপগুলোতে। অতিরিক্ত পর্যটক তাদের অর্থনীতির জন্য উপকারী হয়ে দেখা দিলেও পরিবেশের জন্য অপকারী হয়ে দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে