,

এপ্রিলেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

 
আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। বিগত মাসগুলোর মত এপ্রিল মাসেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে রেকর্ড পরিমাণ। নাসা জানিয়েছে, গত এপ্রিল মাস ছিল একটানা সপ্তম মাস যেটা পূর্বের তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।বিগত বছরগুলোর তুলনায় ২০১৬ সালের এপ্রিল মাসে বৈশ্বিক তাপমাত্রা বেশী ছিল। ১৯৫১ থেকে ১৯৮০ সালের মধ্যবর্তী বছরগুলোর এপ্রিল মাসের উষ্ণতার তথ্য নিয়ে গবেষণা করে এই ফল প্রকাশ করেছে নাসা। তবে ২০১৬ সালের জানুয়ারি মাসের সাথে তুলনা করলে উষ্ণতা ছিল সমান।

031222Pic-13

চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাস বিগত বছরগুলোর উষ্ণতার রেকর্ড ক্রমান্বয়ে ভেঙ্গে আসছে। বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চে তাপমাত্রা ছিল অস্বাভাবিক বেশী। এ বছরের এপ্রিলের তাপমাত্রা ২০১০ সালের এপ্রিলের তুলনায় দশমিক ২৪ ডিগ্রি বেশী।

 

জাতিসংঘ জলবায়ু বিষয়ক সংস্থার নির্বাহী সচিব বলেছেন, ‘দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন সাগরের পানির উষ্ণতা বৃদ্ধিকে কয়েকগুণ দ্রুততর করে দিয়েছে। অসময়ে তুষারপাত, উচ্চ তাপমাত্রা, ভারতে তীব্র খরা, কানাডার ভয়াবহ দাবানল সবকিছুই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন কতটা দ্রুত হচ্ছে এবং আমাদের কি করণীয়।’

গত ডিসেম্বরে পারিসে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্বের ২০০টি দেশের নেতারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রীর ভেতরে রাখার জন্য যে চুক্তি গ্রহণ করেছেন, এপ্রিলের এই রেকর্ড সেই চুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন সৃষ্টি করবে মানুষের মনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা