,

আবারও ধাওয়া খেল ‘আসল’ বিএনপি

020_98915রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জনতার উচ্চ আদালত’ বসাতে গিয়ে আবারও ধাওয়া খেয়েছে ‘আসল’ বিএনপি। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল’ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেক আগের দেওয়া ঘোষণা অনুযায়ী, তাঁরা বিএনপির কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসাতে সেখানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এর আগেই তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি মিছিল নিয়ে কিছুসংখ্যক নেতা-কর্মী কার্যালয়ের দিকে এগোচ্ছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে কেন্দ্রীয় কার্যালয়ে থাকা বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান।

দৌড়ে পালানো আসল বিএনপির কর্মীদের উদ্দেশে লাঠি উঁচিয়ে হুঁশিয়ারি। ছবি: হাসান রাজাগত ২৬ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে কামরুল হাসান বলেছিলেন, ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালতে’ তাঁরা বিএনপির গঠনতন্ত্র স্থগিতের রায় পেয়েছেন। পরবর্তী ৩৪ দিনের মধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসবে। সেখানে বিএনপি সম্পর্কে জনতা পরবর্তী রায় দেবেন। এরপর গত ২জানুয়ারি তাঁর অনুসারীরা বিএনপির কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীদের হামলার মুখে পড়ে। এরপর ১৭ জানুয়ারি আবারও একই চেষ্টা করে ধাওয়ার মুখে পড়েন আসল বিএনপির নেতা-কর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা