বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক রেজাউল হত্যায় ৪ জেএমবি সরাসরি জড়িত

111111-jug_13273_1463473336নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিমকে জঙ্গি সংগঠন জেএমবি হত্যা করেছে বলে দাবি করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন কমিশনার মো. শামসুদ্দিন।

তিনি বলেন, গ্রেফতারকৃত জেএমবির চার সদস্যের মধ্যে তিনজন খুনিদের আশ্রয়দাতা। তাদের সোমবার দিবাগত রাতে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তবে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া চারজনের মধ্যে এখনও পর্যন্ত শুধু মাসকাওয়াতকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মো. শামসুদ্দিন বলেন, হত্যাকাণ্ডে মূলরহস্য উন্মোচনের সূচনা করেছি। অধ্যাপক রেজাউল হত্যায় জেএমবি’র চারজন সদস্য অংশ নেয়। এর মধ্যে তিনজন সরাসরি অংশ নেয়। অপরজন দূরে মোটরসাইকেলে অপেক্ষা করছিল। হামলার পর তারা ওই মোটরসাইকেলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে তারা নগরীর খড়খড়ি এলাকায় জেএমবি’র অনুসারীদের বাড়িতে আশ্রয় নেয়। ওই আশ্রয়দাতাদের আমরা এরই মধ্যে গ্রেফতার করেছি। আর হত্যায় সরাসরি অংশ নেয়া জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যায় অংশ নেয়ার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

আরএমপি কমিশনার জানান, অন্য গ্রেফতারদের নাম পরিচয় তদন্তের স্বার্থে জানাতে পারছি না। দ্রুত সব অপরাধীকে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।

এদিকে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগ।

সকালে সংবাদ সম্মেলনে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহ্ আজম জানান, মন্ত্রী মহোদয়রা ক্যাম্পাসে এসে আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেছেন। তাদের কার্যকর উদ্যোগ, আন্তরিকতা, সহমর্মিতা ও অনুরোধের প্রেক্ষিতে আমাদের চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করছি।

তবে গ্রহণযোগ্য সময়ের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে আবারও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।

গত ২৩ এপ্রিল নগরীর শালাবাগান এলাকায় নিজ বাড়ির একটু দূরে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। ওইদিন থেকে ক্যাম্পাসে আন্দোলন করে আসছিল শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগ। টানা ২৩ দিন বিভিন্ন কর্মসূচি পালনের পর মন্ত্রীদের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান