,

নবীনগরে ১৬ ছাত্রীর জীবন অনিশ্চিত

downloadনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উচ্চ মাধ্যামিক পরীক্ষায় সরকারি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় ১৬ ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার( ১৭/৫) ছাত্রীরা স্থানীয় সংবাদকর্মীদের কাছে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ জীবনের শংকার কথা জানিয়ে বিষয়টি তুলে ধরে। গত ১৫ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবীনগর সরকারি কলেজ কেন্দ্রে হিসাব বিজ্ঞান (১ম পত্র) বিষয়ের পরীক্ষার হলে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়। ওই হলে নবীনগর মহিলা কলেজের ১৬ জন অনিয়মিত ছাত্রী পরীক্ষা দেন। তারা হলেন, ফারজানা অক্তার-৫৭৬০০৭, সালমা বেগম-৫৭৬০০১, তামান্না আক্তার-৫৭৬০১০, রূপালী আক্তার-৫৭৬০০৩, সামিয়া আক্তার-৫৭৬০০০, কোহিনুর বেগম-৫৭৬০০২, হেপী আক্তার-৫৭৬০০৪, রূপালী বেগম-৫৭৬০২৬, খাদিজা চৌধুরী-৫৭৬০০৪, খাদিজা সুলতানা মার্জিয়া-৫৭৬০১২, মাহমুদা বেগম-৫৭৫৯৯৯, তাহমিনা বেগম-৫৭৬০১৫, মুক্তারানী সুত্রধর-৫৭৬০১১, সাবরিনা আক্তার ছন্দা-৫৭৬০০৬, শারমিন আক্তার-৫৭৬০১৩, সৈয়দা উর্মি বেগম-৫৭৬০১৪।

জানা যায়, বোর্ডের সিলিবাস অনুযায়ী ওই অনিয়মিত ছাত্রীরা ২০১৬ সালের প্রশ্নে পরীক্ষা দেওয়ার কথা থাকলে ও হলের ভিতরের কতর্ব্যরত শিক্ষক তাদের ২০১৪ সালের প্রশ্নপত্র দেন। ছাত্রীরা তাৎক্ষণিক ওই শিক্ষককে ২০১৪ সালের প্রশ্ন দেওয়া হয়েছে জানালে তিনি এটাই তাদের প্রশ্ন বলে পরীক্ষা দিতে বলেন। ছাত্রীরা ওই ভুল প্রশ্নেই পরীক্ষা দেন । পরে বিষয়টি প্রকাশ হলে মহিলা কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবহিত করেন।
এ বিষয়ে নবীনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সাথে কথা বললে, তিনি এর সত্যতা স্বীকার করে বিষয়টি মিডিয়ায় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, এটা ভুল হয়েছে, ওই ছাত্রীদের জীবন যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা কলেজ কর্র্তৃপক্ষ বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের আশ্বস্থ্য করেছেন যে প্রশ্নে পরীক্ষা দিক না কেন মানবিক দিক থেকে বিবেচনা করা হবে।
নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য্য বলেন, আমরা সরকারি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেন ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা