,

খালি পায়ে কেন হাঁটবেন?

barefootঅনলাইন ডেস্ক : জুতো-স্যান্ডেল খুলে সময় সুযোগ হলেই খালি পায়ে হাঁটুন। গবেষকেরা বলছেন, খালি পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। বালি, সবুজ ঘাস বা মাটির ওপর খালি পায়ে হাঁটলে শরীরের প্রদাহ বা জ্বলুনির ভাব অনেক কমে যায়। চিকিৎসকেরা তাই অনেক সময় খালি পায়ে হাঁটার পরামর্শ দিয়ে বলেন, এতে ঘুম ভালো হবে এবং শরীরে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বাড়বে। স্বাস্থ্য সুবিধা ছাড়াও খালি পায়ে হাঁটলে স্মৃতিশক্তি বাড়ে। বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
সাম্প্রতিক এক গবেষণায় যুক্তরাষ্ট্রের নর্থ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, খালি পায়ে যদি দৌড়ানো যায়, তবে জ্ঞানগত কর্মক্ষমতা বাড়ে। আমাদের কোনো বিষয় মনে করতে ও স্মৃতি তৈরির প্রক্রিয়ায় সহায়তা করে।
‘পারসেপচুয়াল অ্যান্ড মোটর স্কিলস’ সাময়িকীতে গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষকেরা ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১৮ জন স্বেচ্ছাসেবককে নিয়ে এ গবেষণা করেন। তাঁদের খালি পায়ে এবং জুতা পায়ে ১৬ মিনিট পর্যন্ত তাঁদের পছন্দমতো গতিতে দৌড়াতে বলা হয়। দৌড়ানোর আগে ও পরে তাঁদের কাজের ধারণাশক্তি পর্যবেক্ষণ করা হয়।
গবেষকেরা দেখেন, খালি পায়ে দৌড়ালে ১৬ শতাংশ পর্যন্ত কাজের ধারণাশক্তি বৃদ্ধি পায়। তথ্যসূত্র: আইএএনএস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা