,

‘কিছুর বিনিময়ে’ হিরোইন হবার প্রস্তাব পেয়েছিলাম

aparajita-adhyaবিনোদন ডেস্ক : খেলোয়াড়দের ওপর কর্মকর্তাদের যৌন নিপীড়ন নিয়ে ভারতীয় মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোনা চৌধুরীর বই ‘গেম ইন গেম’ নিয়ে সম্প্রতি প্রবল আলোড়ন শুরু হয়েছে। বইতে তিনি লিখেছেন, ‘কর্মকর্তাদের বেডে না গেলে দলে চান্স মিলত না।’

যৌন নিপীড়ন নিয়ে এবার মুখ খুলছেন বিনোদন জগতের অনেকও। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এ ধরনের অভিযোগ অনেক।

আনন্দবাজারের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

ফিল্ম বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও কি মেয়েদের একই রকম সমস্যার মুখোমুখি হতে হয়- এমন প্রশ্নে অপরাজিতা আঢ্য বলেন, ‘দেখুন, এখন বিষয়টা অনেকটা আলাদা। তবে আগে মানে ১৯৯৯ সালে আমার কামব্যাকের আগে আমি নিজেও বিভিন্ন সমস্যা ফেস করেছি।’

তিনি বলেন, ‘এ তো আমার নিজের অভিজ্ঞতা। হিরোইনের রোল অফার করা হয়েছে। সঙ্গে অন্য কিছুও অফার করা হয়েছে (অন্য কিছু মানে নিশ্চয়ই বুঝতে পারছেন)। সে অফারে রাজি হইনি বলে হিরোইনও হতে পারিনি। কিন্তু একটা কথা তখন থেকেই বিশ্বাস করতাম, ভালো অভিনয় করতে পারলে কেউ আমাকে বাদ দিতে পারবে না।’

কারা এ সব অফার করেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রযোজকরা। এই প্রযোজকরা তো বেসিক্যালি ছুঁচো। নিজেরা কিছু বলত না। মিডিয়েটারের মাধ্যমে অফার দিত।’

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ধরুন, কোনো প্রযোজক কোনো চরিত্রে আমাকে নেয়ার কথা বলেছেন। কয়েক দিন পর তার কোনো অনুচর এসে বলবেন- দাদা না তোমার সঙ্গে একটু আলাদা ভাবে কথা বলতে চান। আমি পাল্টা বলতাম, আমার সঙ্গে আবার আলাদা কথা কী?’

তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিছু ভালো লোক আছেন জানিয়ে তিনি বলেন, ‘দেখুন, সে সময় ভগবানের মতো পরিচালকরা ছিলেন। একটা ঘটনার কথা বলতে পারি, জগন্নাথ গুহর সঙ্গে তখন ‘ফেরিঘাট’ সিরিয়ালের শুটিং করছি। ওরকম একজন প্রযোজকের সেক্রেটারি এসে বলল, দাদা আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলবেন। আমি কী বলব, জগাদা বলে উঠলেন- ওকে গিয়ে বলে দাও কোনো… প্রযোজকের সঙ্গে অপরাজিতা আঢ্য দেখা করবে না।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা