,

‘বিএনপি নয়, আ’লীগের সঙ্গে ইসরাইলের সম্পর্ক রয়েছে’

rizviনিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সম্পর্ককে সরকারের ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এই মুখপাত্রের দাবি, আওয়ামী লীগের সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্ক থাকলেও নিজেদের অপকর্ম আড়াল করতে আসলাম চৌধুরীর সঙ্গে মোসাদকে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

ইসরাইলি রাজনীতিকের সঙ্গে আসলাম চৌধুরীর সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, সেমিনারে অংশ নেয়ার মানে সরকার উৎখাতের ষড়যন্ত্র অবিশ্বাস্য ও হাস্যকর। গুপ্তচরের সঙ্গে রাজনৈতিক নেতার আলাপ হলে ফেসবুকে প্রচার হবে সেটা কেউ বিশ্বাস করবে না।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আসলাম চৌধুরীর রাজনৈতিক পরিচয় আছে। একটা অনুষ্ঠানে অংশ নিলে পাশে বসলে কথা বলাটাই স্বাভাবিক। সরকার মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার করছে।

রিজভীর দাবি, তিনশ ডলার ও রাজকোষ লুট হওয়ার সমালোচনা এড়াতে সরকার আসলাম চৌধুরী নাটক সাজিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমূখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে