,

কারাগারে থেকেও ছাত্রলীগ নেতার ফেসবুকে পোষ্ট!

1সিলেট প্রতিনিধি: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু হাজতে থেকেই তার ফেসবুকে আর এক নেতার বিরুদ্ধেপোষ্ট দিয়েছেন। রোববার রাতে নগরীর শহরতলী বালুচর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় তার বিরুদ্ধে সিপিবিরসমাবেশে হামলা, সরকারি কর্মকর্তাকে হুমকি, এমসি কলেজের জায়গা দখলসহ নানা অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এসময় আদালতের হাজতে থাকাবস্থায় নিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানান দেন।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু আদালতের হাজতে থাকা অবস্থায় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, ‘নেতাজি মনে রাখিয়েন আপনি যে নীতি অবলম্বন করে চলেছেন সেই রাজনীতি শিক্ষা আমাকে দিয়েছেন আমিও কিন্ত শিক্ষা নিয়েছি ।

আমি ছাত্রলীগের রাজনীতি করি বঙ্গবন্ধুকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে । দলের ভাবমূর্তিতে যাতে কোনোরকম দাগ না পড়ে সেজন্য নিজেকে সচেষ্ট রেখেছি। সংযত ও সচেষ্ট থেকেছি যাতে সংগঠনের বদনাম না হয় তাই আজ আছি জেল হাজতে হেফাজতে।’

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ কয়েকজন আহত হন। এছাড়া, সম্প্রতি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে গিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিপুর বিরুদ্ধে।

ওই প্রকৌশলী হুমকি পেয়ে থানায় দু’টি জিডিও দায়ের করেছেন। এছাড়া এমসি কলেজের জায়গা দখল ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

– See more at: http://www.bd24live.com/bangla/article/91071/index.html#sthash.EJC9Npc1.dpuf

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা