,

২৫২ কোটি টাকা চিঠির দাম !

 

আন্তর্জাতিক ডেস্ক : একটি চিঠির মূল্য কত হতে পারে? ভাবছেন, চিঠি আবার বিক্রিও হয় নাকি। আর হলেও একটা চিঠির দাম আবার কত হবে? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি একাদশ শতাব্দীর একজন চীনা বুদ্ধিজীবীর একটি চিঠি বিক্রি হয়েছে রেকর্ড ২০৭ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ৩২ মিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ২৫২ কোটি ৩২ লাখ টাকা।

 

china

রবিবার চীনের রাজধানী বেইজিংয়ে এক নিলামে ১২৪ অক্ষরের এক পাতার এই চিঠিটি কিনেছেন চীনা একজন চলচ্চিত্র ব্যবসায়ী ওয়াং জংজুন।প্রায় ৯৩৬ বছর আগে তৎকালীন চীনা বুদ্ধিজীবী জেং গং এই চিঠিটি লিখেছিলেন। চীনে সং সাম্রাজ্যের সময় (৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ ) জেং ছিলেন বিখ্যাত একজন গদ্য লেখক। বন্ধুকে লেখা ওই চিঠিতে জং তার রাজনৈতিক অসুবিধে এবং একাকীত্বের কথা লিখেছিলেন

 

২০০৯ সালে জেং এর এই চিঠিই নিলামে বিক্রি হয়েছিল ১০৮ মিলিয়ন ইউয়ানে। মাত্র সাত বছরে এর দাম দ্বিগুণ হয়েছে।ওয়াং জংজুন অবশ্য এর আগেও চোখ কপালে ওঠা দামে শিল্পকর্ম কিনেছেন। ২০১৪ সালে নিউইয়র্কে এক নিলাম থেকে প্রায় ৬২ মিলিয়ন ডলার দিয়ে ভ্যান গগের তিনটি ছবি কিনে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা