বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগকে খালেদার ইসরাইলী বংশীয় সম্পর্ক খোঁজার আহ্বান প্রধানমন্ত্রী

pm-hasina4ক্ষমতায় যাওয়ার জন্যে ইসরায়েলের কাছে বিএনপির ধর্ণা দেওয়ার সমালোচনা করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বাবার বংশ পরিচয় খুঁজতে ছাত্রলীগকে বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে তার ‘সেন্ট জেমস কোর্ট-তাজ হোটেলে’ সোমবার (১৬ মে) যুক্তরাজ্য ছাত্রলীগের একটি গ্রুপ সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষা‍ৎ অনুষ্ঠানে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান হিমু বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠকসহ বর্তমান সরকার উৎখাতে দলটির বহুমুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আমরা বলেছিলাম, এসব ষড়যন্ত্রের পরিকল্পনা হয় লন্ডন থেকে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনলেই দেশবিরোধী সব ষড়যন্ত্র বন্ধ হবে। এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই প্রধানমন্ত্রী উপর্যুক্ত মন্তব্য করেন।
হিমু জানান, বৈঠকে আসলাম-সাফাদি প্রসঙ্গ উঠলে রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘শুনেছি খালেদা জিয়ার বাবা ভারতের শিলিগুড়িতে চা বাগানে চাকরি করতেন। খোঁজ নিয়ে দেখো বংশানুক্রমিকভাবে ইসরায়েলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কি না।’
হিমু জানান, সরকার উৎখাতে বিএনপির বহুমুখী ষড়যন্ত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দেশের চলমান উন্নয়নে সরকারের ভূমিকায় মানুষ সন্তুষ্ট, সুতরাং উন্নয়নমুখী জনগণের সামনে কোনো ষড়যন্ত্রই টিকবে না। দেশের জনগণই সব ষড়যন্ত্র প্রতিহত করবে, সব ষড়যন্ত্রেরই বিচার হবে। ‘
‘আইন তার আপন গতিতে চলবে’ এমন মন্তব্য করে বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আইনের হাত থেকে দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না।’
যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সাধারণ সম্পাদক সজিব ভূইয়ার নেতৃত্বে ওই গ্রুপ ছাড়াও সাক্ষাৎকালে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনিল দাসগুপ্ত উপস্থিত ছিলেন।

বাংলানিউজ থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান