,

বন্যা ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকা তৃতীয়

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ২০৬০ সাল নাগাদ বিশ্বের বিভিন্ন শহরে বসবাসরত একশ কোটিরও বেশি লোক প্রবল বন্যাঝুঁকিতে রয়েছে। এসব শহরের মধ্যে তৃতীয় ঝুঁকিপূর্ণ হচ্ছে রাজধানী ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণেই এ ভয়াবহ বন্যা সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খ্রিস্টান এইড নামে ব্রিটেনের একটি দাতব্য সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে, যেসব দেশে বন্যার সম্ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। আর শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ভারতের কলকতা ও মুম্বাই। এরপরেই রয়েছে ঢাকার অবস্থান। ২০টি ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় আটটিই রয়েছে এশিয়া মহাদেশে।

Dhaka1463388445
প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলা কার্যক্রমে বেশি করে অনুদান প্রদানেরও আহ্বান জানানো হয়েছে।প্রতিবেদনের লেখক ড. অ্যালিসন দুইগ বিবিসিকে বলেন, উপকূলীয় বড় শহরগুলোর বাসিন্দারা বেশি ঝুঁকিতে রয়েছে।তিনি বলেন, ‘ আমি মনে করি কলকাতা, ঢাকার মতো দক্ষিণের বড় বড় শহরগুলো এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জনগণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিপাত ঝুঁকিতে রয়েছে। এই শহরগুলোতে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। একইসঙ্গে তা জীবনের জন্য হুমকিও।প্রতিবেদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে এনে কার্বন নিঃসরণ হ্রাস ও উষ্ণতা বৃদ্ধিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে