,

বিশ্বের সর্ববৃহৎ বিমান এখন অস্ট্রেলিয়ায়

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় বিমান অ্যান্টোনোভ এএন-২২৫ ম্রিয়া এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে।অ্যান্টোনোভ এএন-২২৫ রোববার প্রথম বারের মতো অস্ট্রেলিয়ায় অবতরণ করে। বিমানটি দেখতে হাজারো মানুষ ভিড় করেছে পার্থ বিমানবন্দরে।বিমানটি দৈর্ঘ্যে ৮৪ মিটার। কারগো ও জ্বালানি ছাড়া এর ওজন ১৭৫ টন। সম্পূর্ণ লোড অবস্থায় এবং ক্রুসহ বিমানটির ওজন দাঁড়ায় ৬০০ টনের বেশি।

download

 

বোয়িং৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল বিমানটির চেয়ে সাত মিটার লম্বা অ্যান্টোনোভ এএন-২২৫ ম্রিয়া। তা ছাড়া এয়ারবাস এ৩০০-৮০০ থেকে ১১ মিটার বেশি লম্বা এটি। এর ল্যান্ডিং গিয়ারে চাকার সংখ্যা ৩২টি, যা ছয়টি ইঞ্জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।চেক প্রজাতন্ত্র থেকে একটি ভারি জেনারেটর অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি খনির জন্য বহন করে নিয়ে যায় এএন-২২৫ ম্রিয়া। এটি পার্থ বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি দেখার জন্য ১৫ হাজারের বেশি লোক বিমানবন্দরের প্রাচীর ঘিরে জড়ো হয়।

 

পার্থ বিমানবন্দরে ৪৮ ঘণ্টা থাকবে বিশ্বের সর্ববৃহৎ বিমানটি। পার্থে অবতরণের পর জেনারেটরটি খালাস করতে প্রায় ১২ ঘণ্টা সময় লেগে যায়।১০ মে ইউক্রেনের কিয়েভ-অ্যান্টোনোভ বিমানবন্দর থেকে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে যায় এএন-২২৫ ম্রিয়া। সেখান থেকে ১৩০ টনের একটি জেনারেটর নিয়ে পার্থের উদ্দেশে উড়াল দেয়। পার্থে যাওয়ার পথে তুর্কমেনিস্তান, ভারত ও মালয়েশিয়ায় বিরতি নেয়। কিয়েভ থেকে পার্থে পৌঁছাতে ১৫ হাজার ৫৮০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে হয়েছে এএন-২২৫ ম্রিয়াকে। অ্যান্টোনোভ এয়ারলাইনসের ক্রুরা বিমানটি পরিচালনা করেন। এই ফ্লাইটে নেতৃত্ব দিচ্ছেন প্রধান পাইলট দিমিত্রো অ্যান্টোনোভ।

 

 

অ্যান্টোনোভ এএন-২২৫ ম্রিয়ার আরো কিছু তথ্য
নির্মাতা : সাবেক সোভিয়েত ইউনিয়নের অ্যান্টোনোভ সিরিয়াল প্রোডাক্টশন প্ল্যান্ট কোম্পানি ১৯৮৮ সালে বিমানটি নির্মাণ করে।
ডিজাইন : অ্যান্টোনোভ ডিজাইন ব্যুরো।
মালিকানা দেশ : ইউক্রেন (সাবেক সোভিয়েত ইউনিয়ন)
ব্যবহারকারী কর্তৃপক্ষ : অ্যান্টোনোভ এয়ারলাইনস, ইউক্রেন।
প্রথম ফ্লাইট : ২১ ডিসেম্বর, ১৯৮৮ সাল।
সর্বোচ্চ ওজন : লোড অবস্থায় বিমানসহ সর্বোচ্চ ওজন ৬৪০ টন। এ অবস্থায় উড়তে সক্ষম এটি।
বিশেষত্ব : এ ধরনের একটি বিমানই আছে বিশ্বে। অ্যান্টোনোভ এএন-১২৪-কে উন্নত করে নির্মাণ করা হয় অ্যান্টোনোভ এএন-২২৫ ম্রিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা