,

দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কীভাবে ত্যাগ করবেন?

 

লাইফস্টাইল ডেস্ক :অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে, যা দাঁত ও নখ দুইয়ের জন্যই ক্ষতিকর। তাই যত দ্রুত সম্ভব এই অভ্যাস ত্যাগ করার চেষ্টা করা উচিত।

teeth-700x336

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কীভাবে ত্যাগ করা যায় তারই কিছু টিপস উল্লেথ করা হয়। এখানে সেগুলো তুলে ধরা হল।

– নিয়ম করে নখ কেটে রাখুন। এতে নখ ছোট থাকবে এবং দাঁত দিয়ে নখ কাটা সম্ভব হবে না।

– কোন অভ্যাস ত্যাগ করতে হলে সে বিষয়ে দৃঢ়ভাবে মনস্থির করতে হবে। সব সময় মনে রাখতে হবে, ‘আমাকে পারতে হবে’। প্রয়োজনে ফোনে ‘রিমাইন্ডার’ সেট করে নিন। অথবা সবসময় চোখ যাবে এমেন জায়গায় একটি নোট লিখে রাখতে পারেন, এতে ভুলে গেলেও ওই কাগজের দিকে চোখ গেলে মনে পড়বে।

– নিয়ম করে ম্যানিকিওর করান। সুন্দর করে কাটা ও নেইল পলিশ লাগানো নখ দাঁত দিয়ে কামড়ে নষ্ট করতে নিজেরই মায়া লাগবে।
– ক্যালসিয়ামের অভাবের কারণে অনেকের ক্ষেত্রে দাঁত কামড়ানোর প্রবণতা দেখা দেয়। তাই প্রতিদিনের খাবারের তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে।

– যখনই দাঁত কামড়ানোর ইচ্ছা জেগে উঠবে তখন মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন। যেমন, অন্যকিছু খান বা অন্য কাজে নিজেকে ব্যস্ত থাকুন।

– যদি কোনো টোটকাই কাজে না দেয়, তাহলে নখের ডগায় নিম পাতার পেস্ট বা মরিচগুঁড়া লাগিয়ে রাখুন।

– অনেক সময় হতাশা, দুশ্চিন্তা এবং মানসিক চাপের কারণে দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা দেখা দিতে পারে। এক্ষেত্রে সমস্যার মূল খুঁজে বের করে গোড়া থেকে সমস্যার সমাধান করতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট