,

পুলিশর সাফল্যের দাবির প্রতি জয়য়ের সমর্থন

 

নিজস্ব প্রতিবেদক : গত তিন বছরে ‘ভিন্ন মতের’ মানুষদের ৩৭টি হত্যাকাণ্ডের ৩৪টিতে মূল ঘটনা উদঘাটনের দাবি করে ‘ব্যর্থতা নেই’ বলে পুলিশ প্রধানের মন্তব্যের পর একই ধরনের কথা বলেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।সোমবার রাতে নিজের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষক এই উপদেষ্টা।জয় লেখেন, “আমাদের আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪টিতে যারা জড়িত তাদের গ্রেপ্তার করেছে। এদের মাঝে এখন পর্যন্ত কিছু লোকের আদালতে সাজা হয়েছে এবং বাকিদের বিচার চলছে।”

joy-fb-status_127991

 

২০১৩ সালে গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের পর থেকে গত তিন বছরে ব্লগার ছাড়াও দেশে লেখক-প্রকাশক, অধ্যাপক, বিদেশি ও ধর্মগুরুসহ অসাম্প্রদায়িক চেতনার বহু মানুষকে একই কায়দায় হত্যা করা হয়।তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সংঘটিত এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশ ও সরকারের ‘আন্তরিকতার অভাব’ রয়েছে বলে একটি পক্ষের সমালোচনার মধ্যে তাদের সমালোচনা করলেন সজীব ওয়াজেদ।এর আগে ৩ মে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক দাবি করেন, ব্লগার রাজীব হায়দার খুনের পর থেকে গত ৩০ এপ্রিল টাঙ্গাইলে হিন্দু দর্জি নিখিল জোয়ারদার হত্যাকাণ্ড পর্যন্ত ৩৭ হত্যাকাণ্ডের ৩৪টিতেই মূল ঘটনা উদ্ঘাটিত হয়েছে।

 

 

মূল ঘটনা উদঘাটনের দাবি করা হলেও কীভাবে মূল ঘটনা উদঘাটন হয়েছে, তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে।আর ৩৭ হত্যাকাণ্ডের মধ্যে আদালতে মাত্র ছয়টির অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেও স্বীকার করেন তিনি।এর মধ্যে সর্বশেষ ১৩মে রাতে ধ্যানরত অবস্থায় গলা কেটে হত্যা করা হয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উকে। ইতোমধ্যে এই বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।সজীব ওয়াজেদ এই তিনজনকে গ্রেপ্তারসহ সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তারের বিষয়টিও তার ফেইসবুক পোস্টে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা