,

বিয়ে করলেই ১২০০ কোটি টাকা!

jotokamaeঅনলাইন ডেস্ক : বিলিয়নিয়ার বাবার মেয়ে। মেয়ের বিয়েতে বর পাবেন ১২০০ কোটি টাকা ‘যৌতুক’। তবে শর্ত একটাই, মেয়েকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে। মেয়ে বিয়েতে রাজি হলেই পাত্র পাবেন ১২০০ কোটি। মেয়ে কোনও পুরুষকেই পছন্দ করেন না। কোনও রকম যৌন সম্পর্ক পুরুষের সঙ্গে করতে নারাজ হং কং-য়ের কোটিপতি ব্যবসায়ী সেসিল চাওয়ের কন্যা জিজি চাও। জিজি নিজেই স্বীকার করছেন তিনি সকামী(লেসবিয়ান), পুরুষ নয়, নারীতেই তাঁর প্রেম, তাঁর মন।

তাই বিয়ে করতে হলে কোনও নারীকেই বেছে নেবেন তিনি। মেয়েকে তাঁর ভাবনার পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করেছেন বিলিয়নিয়ার বাবা। কোনও উপায় না পেয়ে, ‘স্বয়ম্বর’-এর আয়োজন করেন বাবা। ‘যে তাঁর মেয়ে কে পুরুষের সঙ্গে বিয়ে করতে রাজি করাতে পারবেন, তিনি পাবেন ১২০০ কোটি টাকা’, সুবর্ণ সুযোগ হাত ছাড়া না করে ‘চাঁদের দিকে হাত বাড়িয়েছিলেন ২০ হাজার বামুন’, তবে কারোর ভাগ্যেই ১২০০ কোটির সৌভাগ্য লেখা ছিল না। ২০ হাজার রেজিস্ট্রেশন, ৫০ হাজার চেষ্টা, সবার চেষ্টাই ব্যর্থ। রাজি হননি জিজি।

অবশেষে বাবা সেসিল সিদ্ধান্ত নেন মেয়ের সিদ্ধান্তকেই মেনে নেবেন। “আমি চাই না ওর ব্যক্তিগত জীবনে অনাধিকার প্রবেশ করতে। আমি শুধু চাই, ও বিয়ে করে খুশি হোক, ওর সন্তানরা আমার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাক”, মন্তব্য সেসিল চাওয়ের।

মেয়েও বাবাকে অনুরোধ করে, তাঁর ভাবনা চিন্তাকে মেনে নিতে। বাবা সেসিল কোনও বাধা দেননি। জিজি তাঁর নিজের পছন্দের মানুষ সিন ইয়াভকে বিয়ে করেন। ৯ বছর ধরে সুখী সংসার কাটাচ্ছেন জিজি ও ইয়াভা। তবে বাবা মনে করেন, তাঁর মেয়ে এখনও ‘সিঙ্গল’। জিনিউজ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা