,

খরা মোকাবেলায় নদীর গতিপথে পরিবর্তন আনবে ভারত

 

নিজস্ব প্রতিবেদক : তীব্র খরার কবলে রয়েছে ভারতের বেশ কয়েকটি প্রদেশ। দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশ বা প্রায় ৩৩ কোটি মানুষ খরার মুখে পতিত। দেশটির তাপমাত্রা এখন বিগত যে কোন সময়ের চেয়ে বেশি। ট্রেনে করে পানি সরবরাহ করার পরও খরা মোকাবেলায় ব্যর্থ ভারত সরকার এবার আভ্যন্তরীণ নদীগুলোর পানির গতিমুখ পরিবর্তন করে খরাপীড়িত এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।

2016_05_16_20_58_50_3naegX2bhZZkWKrx6qrXczvSXeemns_original

এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রী উমা ভারতী বিবিসিকে বলেন, ‘ব্রহ্মপুত্র ও গঙ্গার মতো প্রধান প্রধান নদীগুলোর পানির গতিমুখ আমরা পরিবর্তন করতে যাচ্ছি। নদীগুলোর সংযোগস্থলই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এ বিষয়ে ইতিমধ্যে ব্যাপক মানুষের সমর্থন পেয়েছি। এখন প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।’

 

 

তিনি আরো বলেন, ‘আমরা গুরুতর খরাপীড়িত অঞ্চলগুলোর সমস্যা নিরসনে প্রথম পাঁচটি নদী সংযোগকে বেশি গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা শুরু করেছি। এর মধ্যে একটি হলো কেন-ভেটুয়া সংযোগ। এই সংযোগ স্থল থেকে যে কোন সময় আমরা উপরিভাগের পানির গতিপথ পরিবর্তন করে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের খরাপীড়িত অঞ্চলগুলোতে পানি স্থানান্তর করতে পারবো।’

 

 

মূলত ভারতের প্রায় ত্রিশটি নদীর সংযোগ কেন্দ্র থেকে পানির গতিপথ পরিবর্তন করে খরা কবলিত অঞ্চলে সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে। নদীর এই ৩০টি সংযোগ কেন্দ্রের পানির ধারার মধ্যে ১৪টি এসেছে ভারতের উত্তরের হিমালয়ের গ্লেসিয়ার বা বরফ পাহাড় থেকে এবং বাকী ১৬টি এসেছে উপদ্বীপ এলাকাগুলো থেকে ।

 

 

যদিও পরিবেশবাদীরা প্রকল্পটিকে ক্ষতিকর এবং পরিবেশ বিপর্যয়ের সম্ভাব্য হাতছানি হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে দেশের সর্বোচ্ছ আদালত তা বাস্তবায়নের কথা বলেছেন।উল্লেখ্য, ভারতের মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, রাজস্থানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিভিন্ন জেলা এখনো বৃষ্টিহীন। ভারতজুড়ে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের চেয়ে বেশী হওয়ায় খরা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

 

খরা পরিস্থিতি সামলাতে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকারকে তীব্র চাপের মুখে পড়তে হয়েছে। এমনকি ভারতের শীর্ষ আদালতও তীব্র ভর্ৎসনা করেছে সরকারের এবং পরিস্থিতি মোকাবেলায় অর্থ বরাদ্ধ দেয়ার আদেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা