,

সরাইলের রবি টমেটো থেকে আয় ৫ লক্ষ টাকা

Brahmanbaria_pic_1নিজস্ব প্রতিবেদক : দৃঢ় আত্মবিশ্বাসী আর পরিশ্রম একদিন মানুষকে জীবনের সফলতার দারপ্রান্তে নিয়ে যেতে পারে এরই একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের শিক্ষিত যুবক রবীন্দ্র মোহন চৌধুরী রবি। বিদেশে যাওয়ার জন্য ধার-দেনা করে দালালদের দুবার মোটা অংকের টাকা জমা দেন। কিন্তু দালালরা সেই টাকা মেরে দেয়। দেনা শোধ করতে গিয়ে রবি মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তারপরও দমে যাননি রবি। সেই ক্ষতি পুষিয়ে এখন রবি স্বাবলম্বি হয়ে উঠেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের সার্বিক সহায়তায় আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরন করে মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ গত বছর ৪৫ শতাংশ জমিতে হাইব্রিড জাতের টমেটো চাষ করে খরচ বাদে প্রায় ৪ লক্ষ টাকা আয় করে। তারপর চলতি বছর ৫০ শতাংশ জমিতে টমেটো হাইব্রিড জাতের (এপক্স ও ইএস) চারা চাষ করে তাতে তার খরচ হয় ৮০ হাজার টাকা। এবার প্রতি গাছে ফলন হয়ে ১০/১২ কেজি টমেটো। উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তা তার বাম্পার ফলন দেখে মুগ্ধ হয়ে যান। এবার টমেটো বিক্রি করে খরচ বাদে প্রায় ৫ লক্ষ টাকা আয় করে। এ বছর টমেটো আকার হয়েছিল প্রায় ১৫০/২০০ গ্রাম পর্যন্ত। রবির এই সাফল্য দেখে পাশ্ববর্তী এলাকার জন্য প্রতিদিন ভীড় জমায়। সফল টমেটো চাষি রবি জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র কর ৫/৬ দিন পর পর আমার চাষকৃত জমি সরজমিনে দেখতে আসতেন। কিভাবে জমির পরিচর্যা করলে আরো বেশি লাভবান হওয়া যায় সেই পরামর্শ দিতেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ জানান, রবির এই অভাবনীয় সাফল্য এলাকার যুব সমাজ ও চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা