,

যুক্তরাষ্ট্রে প্রথম কোনো ব্যক্তির লিঙ্গ প্রতিস্থাপন

 

 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো ব্যক্তির লিঙ্গ প্রতিস্থাপন করেছে দেশটির চিকিৎসকরা। ক্যান্সারে আক্রান্ত হয়ে যৌনাঙ্গ কার্যকারিতা হারিয়ে ফেললে তা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দা ৬৪ বছরের থামাস ম্যানিং। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সফলভাবেই কাজটি সম্পন্ন করেছেন।

2016_05_16_21_32_45_HVfHJrqMn0DqOWX42w5Y3Eq2NtgaC5_original

বর্তমানে আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করছে ম্যানিংয়ের যৌনাঙ্গ। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের জানান, যৌনাঙ্গদাতা মৃত এক ব্যক্তির লিঙ্গটি তার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এই অস্ত্রপচারে তাদের সময় লেগেছে ১৫ ঘণ্টার কিছু বেশি সময়। চলতি মাসের শুরুর দিকে অস্ত্রপচারটি সম্পন্ন হয়।ম্যানিং জানান, তিনি এখন ভালো আছেন। তবে অস্ত্রপচারের সময় সামান্য ব্যথা অনুভব করেছেন।

 

অস্ত্রপচারটি পরীক্ষামূলকভাবে করা হলেও চিকিৎসকরা এর সফলতার ব্যাপারে আশাবাদী ছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্বাভাবিকভাবে মূত্রত্যাগ করতে পারবেন ম্যানিং। তবে যৌনকর্মের জন্য তাকে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে।

ম্যানিংয়ের ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি সফলতার মুখ দেখলে যুদ্ধক্ষেত্রে যৌনাঙ্গ হারানো সৈনিকদের চিকিৎসার জন্যও প্রযুক্তিটি ব্যবহার করা যাবে। এছাড়া অন্যদের ক্ষেত্রেও ব্যবহারে সমস্যা থাকবে না।

প্রথমে বেসামরিক লোকদের জন্যই প্রযুক্তিটি কাজে লাগাতে চান চিকিৎসকরা। এরপরের টার্গেটে থাকবে সামরিক সদস্যরা। দীর্ঘদিন ধরেই এ ধরনের একটি প্রযুক্তির জন্য অপেক্ষা করছিল প্রতিরক্ষা বিভাগ। যুদ্ধে অনেক সৈনিক তাদের লিঙ্গ হারায়, যাদের কোনো চিকিৎসা দেয়া সম্ভব হয় না।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফল একটি লিঙ্গ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে। গত বছর একটি সন্তানও জন্ম নিয়েছে প্রতিস্থাপিত ওই ব্যক্তির। তবে ২০০৬ সালে একই কাজে চীনের একটি উদ্যোগ ব্যর্থ হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা