,

আশুগঞ্জের তালশহরে সংঘষে নিহত কবির হোসেনের লাশ দাফন সম্পন্ন পরিবারের শোকের মাতম

B Baria mapক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে দু পর্ক্ষের সংঘর্ষে ১জন নিহত হওয়ার ঘটনায় নিহত কবির হোসেনের লাশ দাফন করা হয়েছে৤ আজ সোমবার দুপুরে জানাযা শেষে লাশ তালশহর পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে৤ এ ঘটনায় পুলিশের উধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৤ হত্যাকান্ডের একদিন পরও নিহত কবির হোসেনের পরিবারে চলছে শোকের মাতম৤ জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার তালশহর গ্রামের খতিব বাড়ির সাচ্চু মিয়ার ছেলে শ্যামলের সাথে দিদার বক্সের বাড়ির খায়েস মিয়া ছেলে জনু মিয়া সাথে ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকাজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে আবারো আজ রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পরে। সংঘর্ষের ঘটনায় দিদার বক্সের বাড়ি লোকজনের বল্লমের আঘাতে খতিব বাড়ির মহবত আলীর ছেলে কবির হোসেন (৩৫) গুরুত্বর আহত হলে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, হত্যাকান্ড ও সংঘর্ষের ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫/১৬জনকে আসামী করে খবির বাড়ির পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলার বাদী হয়েছেন খতিব বাড়ির শফিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা