,

সরকারের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের ষড়যন্ত্র আমাদের কাছে ধরা পড়ে গেছে। তারা এক দলীয় শাসন কায়েম করতে চায়। অনৈতিক সরকার ছলেবলে কৌশলে টিকে থাকতে চায়। যারা গণতন্ত্রের জন্য একসময়ে লড়াই করেছিল তারাই এখন ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায়।সোমবার বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

2016_01_09_19_58_38_ant8ECPEt350Px0HKdnp96GhrCll4R_original

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক বিতর্কের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পরিবর্তন করাতে চাই। পাশাপাশি আলোচনার মাধ্যমে গণমাধ্যম ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তারা কোন চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবে না এ জন্য সব পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। বিএনপিকে টিকিয়ে রাখলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই সংবিধান সংশোধন করছে। যে ব্যবস্থা সবাই মেনে নিয়েছিল তা বাতিল করে দলীয় ব্যবস্থা গ্রহণ করতে চায়।

 

 

বর্তমানে বিভিন্ন মামলায় বিএনপির ৫ লাখ ৭০ হাজার নেতাকর্মীকে আসামি, ৫০০ খুন ও সাড়ে তিনশ নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে জালেম সরকারকে প্রতিহত করতে হবে। বাধ্য করত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

সমাবেশে আরো বক্তব্য রাখেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা