,

বড় নাশকতার সঙ্গে যুদ্ধাপরাধীর ফাঁসির যোগসূত্র

 

নিজস্ব প্রতিবেদক : দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া বড় ধরনের নাশকতাগুলোর সঙ্গে একাত্তরে মানবতা বিরোধীদের ফাঁসি কার্যকরের একটি যোগসূত্র খুঁজে পাচ্ছে পুলিশ। এসব হত্যাকাণ্ডের পেছনে আইএস এর যোগাযোগের কথা বারবার বলা হলেও তদন্তের কোনো সত্যতা পাওয়া যায়নি। জড়িতরা প্রায় সবাই অতীতে জামায়াতের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ।

2016_05_16_16_38_31_GQptSVmSVpGFOXVkns3QorKR9HcTe7_original

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বার্ষিক অপরাধ বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান।ডিআইজি বলেন, ‘যখনই কোন যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরের সময় হয়, তখনই দেখা যায় দেশজুড়ে একটি গোষ্ঠী নাশকতা শুরু করে। এসব নাশকতার পেছনে যেসব জঙ্গি রয়েছে, তাদের অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় তারা আগে জামায়াত করতেন।’

 

তিনি বলেন, এদের যারা অর্থদাতা তারা যুদ্ধাপরাধের বিচার চায় না। এরা একাত্তরে মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছিল।আগামী দিনে যুদ্ধাপরাধীদের যে রায়গুলো কার্যকর হবে, তা ঘিরে কেউ যাতে কোনো প্রকার নাশকতা ঘটাতে না পারে সে ধরনের সব প্রস্তুতি ঢাকা রেঞ্জের পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বলেও জানান ডিআইজি।তিনি আরো বলেন, ‘দেশে কোনো ঘটনা ঘটলেই একটি গোষ্ঠী তাতে আইএসের ব্র্যান্ড লগিয়ে দেন। কিন্তু পরবর্তিতে আমরা তদন্তে কোথায় আইএস পাই না।’

 

 

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে কমপক্ষে ২০ জন ব্যক্তি রয়েছেন যারা: ব্লগার, পীর, হিন্দু ও খ্রিস্টান ধর্মগুরু, বিদেশি এবং অন্য ধর্মমতের বিশ্বাসী।এসময় এপ্রিল মাসে ঢাকা বিভাগে খুন ও ডাকাতির ঘটনা কমেছে, তবে বেড়েছে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনা। সব মিলে অপরাধ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান।

 

 

তিনি বলেন, ‘এখন ঢাকাসহ দেশে একটি ক্রান্তিকাল চলছে। তবে দেশবাসীকে একটি কথায় বলবো আপনারা কেউ নিরাপত্তাহীনতায় ভুগবেন না। পুলিশ বাহিনী এখন অনেক শক্তিশালী। যে কোনো ধরনের পরিস্তিতি মোকাবেলায় পুলিশের সক্ষমতা বেড়েছে।’যে কোনো নাশকতার ঘটনা ঘটার আগে কেন পুলিশ তা প্রতিহত করতে পারছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘সবকিছুর পরেও সব বাহিনীর মতই পুলিশেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর এ কারণেই যে কোন ঘটনা ঘটার আগে পুলিশ তা প্রতিহত করতে পারছে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা