,

অধ্যাপক রেজাউল হত্যার দায় স্বীকার করে জবানবন্দী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লা নামে এক আসামি আদালতে জবানবন্দী দিয়েছেন।সোমবার (১৬ মে) সন্ধ্যায় রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই জবানবন্দী দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

2016_04_23_10_01_48_uT59VwdUBr1siMTk6Abo5OltCExphH_original

 

পুলিশ কমিশনার জানান, শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামি দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। তবে তিনি তার নাম জানালেও পরিচয় নিশ্চিত করেননি। এ বিষয়ে মঙ্গলবার (১৭ মে) বেলা ১২টায় পুলিশ দপ্তরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

 

 

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টায় রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ১০০ গজ দূরে রাবি অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগামারার দরগামারিড়ায়। সেখানে তার একটি গানের স্কুল আছে। তিনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ছিলেন।

 

হত্যার ধরণ দেখে পুলিশের ধারণা, জঙ্গি সংগঠন এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস এ হত্যার দায় স্বীকার করেছে বলে ওইদিনই খবর দেয় জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এক ওয়েবসাইট। এ ঘটনায় ওইদিন নগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে গোয়েন্দা পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা