,

বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায়

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর সাথে আজ সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মার্কিন কাউন্টার টেররিজম ব্যুরোর একটি প্রতিনিধিদল সাক্ষাতকালে এ বিষয়ে তারা একমত হন।

clip_image002_127971

মার্কিন কাউন্টার টেররিজম ব্যুরোর ডেপুটি কোঅর্ডিনেটর মেরি রির্চাডস পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরো ছিলেন, ডেপুটি স্পেশাল প্রেসিডেন্সিয়াল এনভয় লে. জেনারেল টেরি উলফ, এসএসইসিআই অফিসার জারা মৌসুমি, কাউন্টার টেররিজম ব্যুরোর প্রোগ্রাম ম্যানেজার আনন্দ প্রকাশ, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার ক্রিস্টেন সি. মাচাক।

 

 

প্রতিনিধিদল জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তারা এ ক্ষেত্রে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।প্রতিনিধিদল সোশ্যাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদ প্রসারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থার মধ্যে গোয়েন্দা তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

 

আইজিপি জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি জঙ্গিবাদ প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভূমিকার প্রশংসা করেন। এক্ষেত্রে বিদ্যামান সহযোগিতা অব্যাহত রাখার জন্য তিনি প্রতিনিধিদলকে অনুরোধ জানান।সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (ক্রাইম) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া এবং এআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে