,

বৌদ্ধভিক্ষু হত্যা : তিনজনের পাঁচ দিনের রিমান্ড

photo-1463386989নিউজ ডেস্ক : বান্দরবানের বাইশারীতে বৌদ্ধভিক্ষু হত্যার ঘটনায় তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ এ আদেশ দেন।

গ্রেপ্তার তিনজন হলেন—স্থানীয় চাক সম্প্রদায়ের হ্লামং চাক (৩২), মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জিয়া উদ্দিন (২৮) ও রহিম (২৯)।

এ ব্যাপারে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, বাইশারী চাকপাড়া বৌদ্ধবিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উকে (৭৮) গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানির পর আদালত তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার ভোরে মংসই উকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে পূজারিরা ভিক্ষুর জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখতে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা