,

শিক্ষক লাঞ্ছনায় কাউকে ছাড় নয় : মন্ত্রী

photo-1463385491নিউজ ডেস্ক : সংসদ সদস্যের উপস্থিতিতে নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

নাহিদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যার দোষ প্রমাণিত হবে, তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রয়োজনে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বরিশাল বিভাগে হিন্দুধর্মের প্রশ্নে ত্রুটি থাকায় এসএসসির রেজাল্ট খারাপ হয়েছে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ঘটনাটি মন্ত্রণালয়ের দৃষ্টিতে এসেছে, আমরা খতিয়ে দেখছি। যারা এ প্রশ্নের ত্রুটির কারণে ফেল করেছে, সেসব ছাত্রছাত্রীকে কীভাবে তা পুষিয়ে দেওয়া যায়, বিষয়টি মন্ত্রণালয় দেখবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা