,

টিউলিপ কন্যাকে কোলে নিয়ে উচ্ছ্বাসিত শেখ হাসিনা

Hashina20160516080645নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সফরে বুলগেরিয়ায় যাওয়ার পথে গতকাল রোববার বিকেলে লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নবজাত কন্যাকে কোলে তুলে নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছিল।

শেখ হাসিনা সরকারি এ সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরামে’ যোগ দেবেন। গতকাল রোববার বিকেল ৪টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছান।

হোটেলে টিউলিপ সিদ্দিকী ও তার নবজাতক কন্যা আজালিয়া জয় পার্সিসহ শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি, টিউলিপের ভাই রেদোয়ান মুজিব সিদ্দিক, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেত জয়সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী গত মাসে ব্রিটেনের রাজধানী লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা