বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনিও ভোট দিন মুস্তাফিজকে

mustafizস্পোর্টস ডেস্ক : মুস্তাফিজের কাটার-স্লোয়ারে ধরাশয়ী বিশ্বের বাঘা-বাঘা ব্যাটসম্যানরা। নিজের জাতটা চিনিয়েছেন নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই। প্রথমবারের মতো আইপিএলে নাম লিখিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশি এই কাটার বিস্ময় মুস্তাফিজুর রহমান।

আইপিএলে এবার নতুন একটি বিভাগ চালু হয়েছে। নির্বাচন করা হচ্ছে সেরা উদীয়মান খেলোয়াড়। ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি করা কবে। অনলাইনে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে কেউ।

আইপিএলএ উদয়ীমান খেলোয়াড় নির্বাচনের তালিকায় রয়েছেন মোট পাঁচজন বোলার। তারা হলেন -মুস্তাফিজুর রহমান, জাস্প্রিত বুমরাহ, কেন রিচার্ডসন, মুরুগান আশউইন, শিবিল কৌশিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মুস্তাফিজ ৯০ শতাংশেরও বেশি ভোট নিয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বোলার শিবিল কৌশিক আছেন ৪ দশমিক ৪ শতাংশ ভোট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। তৃতীয় স্থানে আছেন জাস্প্রিত বুমরাহ তার প্রাপ্ত ভোট ৪ দশমিক ১ শতাংশ।

উল্লেখ্য, মুস্তাফিজ আইপিএলে এ পর্যন্ত ১২ টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪টি অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসপ্রিত ১৩টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪টি উইকেট।

তাই মুস্তাফিজকে ভোট করুন তাতে সে এগিয়ে যাবে আরও এক ধাপ। মুস্তাফিজকে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত করতে আপনারা ভোট দিতে পারেন। মুস্তাফিজকে ভোট দিতে http://www.iplt20.com/polls ঠিকানায় প্রবেশ করে ইমার্জিং প্লেয়ারের (Emerging Player of the Season) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে মুস্তাফিজকে ভোট দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত