,

নতুন বাসভাড়া ২০ মে থেকে কার্যকর

highcourtনিউজ ডেস্ক : বাসমালিক সমিতির অনুরোধে ডিজেল চালিত পুনর্নির্ধারিত বাসভাড়া কার্যকর করার জন্য চারদিন সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ মে থেকে তা কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৬ মে) সকালে গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন রুটের বাস চলাচল বিষয়ে পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি বাসমালিকদের হুঁশিয়ার করে দেন।

মন্ত্রী বলেন, ‘প্রতি কিলোমিটারে এখন থেকে ৩ পয়সা বাসভাড়া কমানো হয়েছে। গত ১৫ মে থেকে এটা কার্যকর করার কথা ছিল। কিন্তু বিভিন্ন পরিবহন মালিকদের অনুরোধে আগামী ২০ মে থেকে কার্যকর করবে তারা। পাশাপাশি মনিটরিং টিম সড়ক পরিবহনের ভাড়া পর্যবেক্ষণ করবে।’

এ সময় বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কগুলোতে ব্যস্ততা বাড়বে সে লক্ষ্যে সকল মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। এতে অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম তিন টাকা কমিয়েছে সরকার। জ্বালানি তেলের এই মূল্য কমানোর ফলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুপারিশের ভিত্তিতে গত ৩ মে ডিজেলে চালিত দূরপাল্লার পরিবহনের ভাড়া ৩ পয়সা কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এতে বলা হয়, ঢাকা ও আশপাশের কয়েকটি জেলা এবং চট্টগ্রাম মহানগরী ব্যতীত আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে পরিচালিত ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ৪২ পয়সা করা হলো। যা ১৫ মে থেকে কার্যকর করার নির্দেশ দেয়া ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা