,

নাঈম ইসলাম একাই ‘১০০’

Naeemস্পোর্টস ডেস্ক : প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডান স্পোর্টিংয়ের ইনিংস শেষ হয়েছে ১৮৮ রানে। এর মধ্যে নাঈম ইসলামের ব্যাট থেকেই এল ১০০ রান! এই তথ্যেই তো বুঝে নেওয়া যায় কী মাহাত্ম্য তাঁর এই ইনিংসে! বাকিরা যেখানে অসহায় আত্মসমর্পণ করলেন, নাঈম একাই লড়লেন। একাই এক শ!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমেই যেন জুজুতে পেয়ে বসল লিগে এখন পর্যন্ত শীর্ষে থাকা দলটিকে। ব্যাটসম্যানরা শুরু করলেন যাওয়া-আসার মিছিল। নাজিমউদ্দিনকে দিয়ে শুরু। মাঝখানে এজাজ আহমেদ, উপুল থারাঙ্গা। এমনকি দারুণ ফর্মে থাকা অধিনায়ক মুশফিকুর রহিমও। সমর্থকেরা গ্যালারিতে জমিয়ে বসতে না বসতেই ৪৪ রানেই নেই ৪ উইকেট!

কঠিন পরিস্থিতিতে উইকেটে এসে নাঈম সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েই খেললেন দারুণ এই ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর পঞ্চম সেঞ্চুরি। ১৪৭ বলে, ১০টি চারে সাজানো এই ইনিংসেই তো আপাতত লজ্জার হাত থেকে রক্ষা মোহামেডানের। তবে ম্যাচে রক্ষা পাবে তো তারা?

নাঈমের সঙ্গে কিছুক্ষণ তাল মেলানোর চেষ্টা করেছিলেন আরিফুল হক আর নাজমুল হোসেন মিলন। কিন্তু ২৯ রানে আরিফ আর ১৪ রানে মিলন ফেরার পর টেল এন্ডারদের নিয়ে আর কতটুকুই বা করা যায়? তবু চেষ্টা তো করলেন নাঈম!

লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়মিত পারফরমার নাঈম নিজের নামের প্রতি সুবিচার করেছেন দারুণভাবেই। ২০১২ সালের নভেম্বরে সর্বশেষ টেস্ট আর ২০১৪ সালের মার্চে শেষ ওয়ানডে খেলা জাতীয় দলের একসময়ের নিয়মিত এই সদস্যের জন্য আজকের সেঞ্চুরিটি যেন নতুন করে নিজেকে প্রমাণ করাই। এবারের লিগে সেভাবে হাসছিল না ব্যাট। এই সেঞ্চুরি তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দেবে নিশ্চয়ই। বোলিংটা অবশ্য বেশ করছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা