বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালের নাস্তায় রাখুন স্বাস্থ্যকর খাবার

19907-boroস্বাস্থ্য ডেস্ক : স্বাস্থ্যকর নাস্তা দিয়ে দিন শুরু করাটা অত্যান্ত জরুরি, বিশেষ করে যারা ওজন কমাতে আগ্রহী। পরিপূর্ণ সকালের নাস্তা খাওয়ার মাধ্যমে ওজন কমানোয় সফল হওয়ায় রয়েছে অনেকগুলো উপায়। তবে নির্ভর করবে নাস্তার মান এবং কোন খাবারগুলো খাওয়া হচ্ছে তার উপর।

সকালের নাস্তায় কয়েকটি করণীয় এবং নিষিদ্ধ বিষয় সম্পর্কে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট। চলুন জেনে নেওয়া যাক সেগুলোঃ-

– সকালে নাস্তা খেলে দুপুরের খাবারের আগে ‘হালকা কিছু’ খাওয়ার ক্ষুধা থাকে না। ফলে দুপুরের দিকে বেশি খাওয়ার ইচ্ছা কমে যায়।

– সকালের নাস্তা খাওয়ার কারণে শরীরের বিপাকীয় প্রক্রিয়ার কোনো উপকার হয়না, এতে ওজন কমানোর কোনো বিশেষ শক্তিও নেই। পাশাপাশি এসময় গ্রহণ করা ক্যালরি দিনের অন্যান্য সময়ের খাবারের সঙ্গে গ্রহণ করা ক্যালরি মতোই গুরুত্বপূর্ণ।

– নাস্তায় হজমবান্ধব প্রোটিন যেমন: ডিমের সাদা অংশ, চর্বিহীন সসেজ, টক দই ইত্যাদি প্রোটিনের উৎস যোগ করা উচিত। এগুলো দীর্ঘসময় পেট ভরা এবং সন্তুষ্ট অনুভূতি দিতে সাহায্য করে। মাংসপেশি এবং সুঠাম শারীরিক গঠন ও ক্যালরি খরচের জন্য মাংসপেশির রক্ষণাবেক্ষণেও সাহায্য করবে এই প্রোটিন।

– কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ কমাতে হবে। সিরিয়াল, প্যানকেক, পাউরুটি ইত্যাদিতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে। বাড়তি শর্করা এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণের ফলে খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা লেগে যেতে পারে।

– সকালের নাস্তায় শর্করা ও ক্যালরির পরিমাণ কম এমন সিরিয়াল খাওয়া উচিত। বাড়তি পুষ্টি পেতে ননীমুক্ত দুধ মেশানো যেতে পারে।

– সরাসরি বাটিতে ঢেলে নয়, সিরিয়াল খাওয়া উচিত পরিমাণ মতো। অতিরিক্ত খেয়ে ফেলা খাবারগুলোর মধ্যে এটি অন্যতম। যেকোনো ধরনের সিরিয়া্ল একবারে এক পেয়ালা পরিমাণ খাওয়াই ভালো।

– শষ্যজাতীয় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে থাকা আঁশ হৃদপিণ্ড ভালো রাখে এবং ক্ষুধা কমায়। তবে এধরনের খাবারের ক্যালরির হিসেব রাখাও জরুরি। স্বাস্থ্যগুণ থাকলেও এর মধ্যে অনেকগুলোতেই প্রক্রিয়াজাত প্রতিরূপের তুলনায় চর্বি ও ক্যালরির পরিমাণ বেশি থাকে। খাবার আগে প্যাকেটে লেখা পুষ্টি তথ্য পড়তে হবে এবং একবারের বেশি পাতে তুলে নেওয়া উচিত হবে না।

– সকাল বেলা ঘুম থেকে উঠে ফুরফুরে মেজাজ আনতে কফি খাওয়া যেতে পারে। তবে খেতে হবে ব্ল্যাক কফি। কারণ এতে ক্যালরি প্রায় থাকে না বললেই চলে।

– সবসময় তাজা খাবার খাওয়ার চেষ্টা করুন। এরজন্য স্থানীয় বাজার থেকে খাবার সংগ্রহ করা যেতে পারে। আর কীটনাশক ব্যবহার করা হয়নি এরকম খাবার সংগ্রহ করতে পারলে খুব ভালো হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান