,

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ অপহরণের ঘটনায় ৬ যুবক গ্রেফতার, ফাঁসির সম্ভাবনা

2016april-young_md20160514175549_549087745মালয়েশিয়া থেকে রাকিবুল হাসান নুর : মালয়েশিয়ার জর্জ টাউনে বাংলাদেশি এক তরুণকে অপহরণের ঘটনায় জড়িত ৬ যুবকের সর্বোচ্চসাজা মৃত্যুদণ্ড হতে পারে। মালয়েশিয়ার সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক দি-স্টার এমন তথ্য জানিয়েছে।
দি-স্টারে প্রকাশিত খবরে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বাংলাদেশে বসবাসরত অপহৃতের ভাইয়ের কাছ থেকে মুক্তিপণ হিসেবে প্রায় ৩ লাখ টাকাও আদায় করা হয়। বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে তাদের এমন সাজা হবে।
অভিযুক্তরা হলেন- বাসকারান (২০), রানকেশ (২১), আমির ফারহান (২২), শশী কুমার (২৩), মো. ফওজি (২৩) ও মো. ফাইজ (২৪)।
এর আগে গত ২ মে ওই বাংলাদেশিকে অপরহণের ঘটনায় ১৩ মে স্থানীয় ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করা হয়। এদিকে ৩ থেকে ৫ মে দেশটির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ৬ যুবকদের গ্রেফতার করে দেশটির গোয়েন্দা পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা